• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, দুদকের হাতে সার্ভেয়ার আটক‘একা জেলে যাব না, এসিল্যান্ডকেও গ্রেপ্তার করুন’—আটকের পর সার্ভেয়ারের দাবি, তদন্তে দুদক ভাণ্ডারিয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আসামি গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ‎বেনাপোল সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী সৈয়দপুরের দুর্গাদহে দুর্গা বিসর্জন উপলক্ষে শাহীন মন্ডলের শুভেচ্ছা বিনিময় আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী যমুনার ঢেউয়ে আঁকা সৌন্দর্য: পর্যটকের নতুন আকর্ষণ সিরাজগঞ্জের চায়না বাঁধ
নোটিশ
Wellcome to our website...জনপ্রিয় বাংলার দিগন্ত টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা banglardiganta03@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন banglardiganta03@gmail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৮৬৫-৪৬০০৩০

এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম উদ্বোধন

এসএম নুর ইসলাম / ৪০ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণ ও গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে নতুন উদ্যোগ

এসএম নুর ইসলাম

খুলনা যশোরে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং রিটেইল কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে যশোরে নতুন রিটেইল শোরুম চালু করেছে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যার। ১৮ অক্টোবর আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের কাছে মানসম্মত ও আধুনিক টাইলস এবং বাথওয়্যার পণ্য পৌঁছে দেওয়ার কার্যক্রমে যুক্ত হলো নতুন একটি গুরুত্বপূর্ণ সংযোজন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন এক্স সিরামিকস গ্রুপের চিফ বিজনেস অফিসার (সিবিও) জনাব ইমতিয়াজ হুসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের এভিপি, রিটেইল বিজনেস অপারেশন জনাব মোঃ ইকবাল কবিরএবং এভিপি, রিটেইল ডেভেলপমেন্ট জনাব আব্দুল্লাহ আল কাফি। এ ছাড়া যশোর ও আশপাশের এলাকার স্থানীয় ব্যবসায়ী, দোকান মালিক, ডিলার ও রিটেইলারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে জনাব ইমতিয়াজ হুসাইন বলেন, “যশোরে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের নতুন রিটেইল শোরুম চালু করা আমাদের সম্প্রসারণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই, মানসম্মত ও আধুনিক টাইলস এবং বাথওয়্যার পণ্য দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করতে। একই সঙ্গে আমাদের ডিলার ও রিটেইল পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে চাই।
তিনি আরও বলেন, “বর্তমানে গ্রাহকরা শুধু পণ্যের মান নয়, ডিজাইন, বৈচিত্র্য এবং কেনাকাটার অভিজ্ঞতাকেও গুরুত্ব দেন। নতুন এই শোরুমের মাধ্যমে যশোরের গ্রাহকরা সরাসরি পণ্য দেখার, বিভিন্ন ডিজাইন সম্পর্কে জানার এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ পাবেন।
দেশের নির্মাণ ও আবাসন খাতে আধুনিক টাইলস ও বাথওয়্যারের চাহিদা ক্রমাগত বাড়ছে। বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনার ক্ষেত্রে গ্রাহকরা এখন নান্দনিকতা, গুণগত মান ও ব্যবহারিক সুবিধার সমন্বয়কে গুরুত্ব দিচ্ছেন। এ প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ে ব্র্যান্ডের উপস্থিতি বাড়ানো এবং গ্রাহকদের পণ্য সরাসরি দেখার ও বেছে নেওয়ার সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
যশোরের নতুন এই শোরুমে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের বিভিন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে গ্রাহকদের পণ্য সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় ডিলার ও রিটেইল পার্টনারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রেও শোরুমটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
যশোরে নতুন রিটেইল শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যারের রিটেইল সম্প্রসারণ কার্যক্রমে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করে অধিকসংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এক্স টাইলস অ্যান্ড বাথওয়্যার, এক্স সিরামিকস গ্রুপের একটি প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category