• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, দুদকের হাতে সার্ভেয়ার আটক‘একা জেলে যাব না, এসিল্যান্ডকেও গ্রেপ্তার করুন’—আটকের পর সার্ভেয়ারের দাবি, তদন্তে দুদক ভাণ্ডারিয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আসামি গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ‎বেনাপোল সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী সৈয়দপুরের দুর্গাদহে দুর্গা বিসর্জন উপলক্ষে শাহীন মন্ডলের শুভেচ্ছা বিনিময় আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী যমুনার ঢেউয়ে আঁকা সৌন্দর্য: পর্যটকের নতুন আকর্ষণ সিরাজগঞ্জের চায়না বাঁধ
নোটিশ
Wellcome to our website...জনপ্রিয় বাংলার দিগন্ত টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা banglardiganta03@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন banglardiganta03@gmail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৮৬৫-৪৬০০৩০

বিশ্ব বসতি দিবসে আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ২৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিশ্ব বসতি দিবসে আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণের পর তিনি এ মেলার উদ্বোধন করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

আবাসন মেলায় দেশের বিভিন্ন আবাসন ও নির্মাণ খাতের প্রতিষ্ঠান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নিচ্ছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এতে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে আবাসন সুবিধা সম্প্রসারণ, পরিকল্পিত নগরায়ণ এবং টেকসই বসতি গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category