পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মনির হোসেন (মনির হোসেন), তিনি উপজেলার বেতাগী সিংহখালী গ্রামের মো. জব্বার ফকিরের ছেলে। সিআর-১৪৪/২১ (ভাণ্ডারিয়া) মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার বেতাগী সিংহখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।