• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, দুদকের হাতে সার্ভেয়ার আটক‘একা জেলে যাব না, এসিল্যান্ডকেও গ্রেপ্তার করুন’—আটকের পর সার্ভেয়ারের দাবি, তদন্তে দুদক ভাণ্ডারিয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আসামি গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ‎বেনাপোল সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী সৈয়দপুরের দুর্গাদহে দুর্গা বিসর্জন উপলক্ষে শাহীন মন্ডলের শুভেচ্ছা বিনিময় আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী যমুনার ঢেউয়ে আঁকা সৌন্দর্য: পর্যটকের নতুন আকর্ষণ সিরাজগঞ্জের চায়না বাঁধ
নোটিশ
Wellcome to our website...জনপ্রিয় বাংলার দিগন্ত টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা banglardiganta03@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন banglardiganta03@gmail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৮৬৫-৪৬০০৩০

৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, দুদকের হাতে সার্ভেয়ার আটক‘একা জেলে যাব না, এসিল্যান্ডকেও গ্রেপ্তার করুন’—আটকের পর সার্ভেয়ারের দাবি, তদন্তে দুদক

ষ্টাফ রিপোর্টার হাবিবুর রহমান / ১১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেল ভূমি অফিসে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে মোহাম্মদ আসাদুল ইসলাম নামে এক সার্ভেয়ারকে ১ লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৩ নভেম্বর ঘুষের প্রথম কিস্তির টাকা গ্রহণের সময় দুদকের বিশেষ অভিযানে তিনি আটক হন বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ২৮২ শতাংশ জমির সীমানা নির্ধারণ ও নামজারি সংক্রান্ত আবেদনকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী, প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য ওই ব্যক্তি প্রায় ছয় মাস ধরে ভূমি অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছিলেন না।
পরবর্তীতে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে জমির সীমানা নির্ধারণ ও সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করার বিনিময়ে এককালীন ৮০ লাখ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে তিনি দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে দুদকের পরিকল্পিত অভিযানে গত ৩ নভেম্বর প্রথম কিস্তির ১ লাখ টাকা গ্রহণের সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করা হয়।
তবে আটকের পর ঘটনায় নতুন মাত্রা যোগ হয়।
অভিযোগ রয়েছে, আটক হওয়ার পর সার্ভেয়ার আসাদুল ইসলাম দাবি করেন, তিনি এসিল্যান্ড মো. আমিনুল ইসলামের নির্দেশেই টাকা গ্রহণ করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট এসিল্যান্ডকেও গ্রেপ্তারের দাবি জানান।
তার এই বক্তব্যের পর ভূমি অফিসের অভ্যন্তরে কথিত ঘুষ লেনদেনের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, সার্ভেয়ারের বক্তব্যের পর এসিল্যান্ড মো. আমিনুল ইসলামের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে দুদক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য এবং তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভূমি অফিসে সাধারণ মানুষকে সেবা নিতে গিয়ে কেন মাসের পর মাস হয়রানির শিকার হতে হবে?
সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ কতটা গভীরে বিস্তৃত? সার্ভেয়ারের বক্তব্যে উঠে আসা ঊর্ধ্বতন কর্মকর্তার ভূমিকা কী?
এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category