• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, দুদকের হাতে সার্ভেয়ার আটক‘একা জেলে যাব না, এসিল্যান্ডকেও গ্রেপ্তার করুন’—আটকের পর সার্ভেয়ারের দাবি, তদন্তে দুদক ভাণ্ডারিয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আসামি গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ‎বেনাপোল সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী সৈয়দপুরের দুর্গাদহে দুর্গা বিসর্জন উপলক্ষে শাহীন মন্ডলের শুভেচ্ছা বিনিময় আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী যমুনার ঢেউয়ে আঁকা সৌন্দর্য: পর্যটকের নতুন আকর্ষণ সিরাজগঞ্জের চায়না বাঁধ
নোটিশ
Wellcome to our website...জনপ্রিয় বাংলার দিগন্ত টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা banglardiganta03@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন banglardiganta03@gmail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৮৬৫-৪৬০০৩০

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি: / ২৯ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পুরিয়া, মোট ৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলামবাজার তালগাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. দুর্জয় আহাম্মেদ খান কাওসার (৩৮) ও মো. আমিনুল ইসলাম বাবু (২৮)। দুর্জয় আহাম্মেদ খান কাওসারের গ্রামের বাড়ি ঢাকার গেন্ডারিয়া এলাকায় এবং আমিনুল ইসলাম বাবুর বাড়ি শরীয়তপুর জেলার পালং মডেল থানার চিকন্দী এলাকায়। তাঁরা যথাক্রমে দক্ষিণ কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি-দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সাফিউল আলম।

অভিযানকালে গোলামবাজার তালগাছতলা এলাকায় হাজী মো. শাহাব উদ্দিন মিয়ার ছয়তলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩০ গ্রাম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(খ) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি ১৫ অক্টোবর ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category