• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
টপ নিউজ
৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, দুদকের হাতে সার্ভেয়ার আটক‘একা জেলে যাব না, এসিল্যান্ডকেও গ্রেপ্তার করুন’—আটকের পর সার্ভেয়ারের দাবি, তদন্তে দুদক ভাণ্ডারিয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আসামি গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ‎বেনাপোল সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী সৈয়দপুরের দুর্গাদহে দুর্গা বিসর্জন উপলক্ষে শাহীন মন্ডলের শুভেচ্ছা বিনিময় আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী যমুনার ঢেউয়ে আঁকা সৌন্দর্য: পর্যটকের নতুন আকর্ষণ সিরাজগঞ্জের চায়না বাঁধ
নোটিশ
Wellcome to our website...জনপ্রিয় বাংলার দিগন্ত টিভিতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি নিয়োগ চলছে। যারা প্রতিনিধি হতে আগ্রহী তারা banglardiganta03@gmail.com এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত পাঠান। আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদের জানাতে মেইল করুন banglardiganta03@gmail.com প্রয়োজনে যোগাযোগ করুন ০১৮৬৫-৪৬০০৩০

‎বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

‎ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট / ৫২ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও চার্চে সংরক্ষিত মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চসংলগ্ন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
‎গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে।পুলিশের ভাষ্য, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দায় থাকা একটি কাঁচের বক্স ভাঙচুর করেন ফায়জুল শেখ। পরে ওই বক্সের ভেতরে রাখা মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন তিনি।ঘটনার পর চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন।
‎মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযানে নামে। পরে ফায়জুল শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, ফায়জুল শেখের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলাও রয়েছে। উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category